বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা শাখার অন্তর্গত ৩নং অচিন্তপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে৷ কমিটিতে সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শওকত উসমান তালুকদার৷
১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান, মো. আবুল কালাম, মো. দুলাল মিয়া, মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা বিল্লাল, মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. আলী আজম, মো. জুমন মিয়া, মো. হৃদয় হাসান, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. মাখন মিয়া, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. বাবু মিয়া৷
সোমবার ৮ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা আহবায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনি, মো. ফারুখ মিয়া, সাব্বির ইসলাম অমিত ও মো. জাইদুল ইসলামের যৌথ স্বাক্ষরে ঘোষণা করা হয়৷