ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৫ জুন/২৪) ‘বৃষ্টিভেজা আকাশে রঙধনু উদিত হোক মঙ্গলধারায়’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ষাবরণ উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে শুরু হয়। এর কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, কবি নুরুল আবেদিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, উপজেলা স্বজনের সহসভাপতি সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, স্বজন মাহমুদা আক্তার লিপি, তাসাদদুল করিম, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় তাইয়্যিবা জামান রায়না, তাসনিম রশিদ অর্পনা, আহনাফ রশিদ তনয়, তাসপিয়া জাহান রায়মা, এহসানুর হক জারিফ, রিফাহ তাসনিয়া তরী, আবির, রাফসান রাজি তিহান।