আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ




বিশ্বকাপে মাহমুদউল্লাহই বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’

বড় টুর্নামেন্টে খেলার মোড় পরিবর্তনে সক্ষম এমন ক্রিকেটারদের দিকে চোখ থাকে সবার। যদি বাংলাদেশের ক্ষেত্রে এমন কয়েকজন ক্রিকেটার বাছাই করা হয়, সেক্ষেত্রে সবার আগে চলে আসে মাহমুদউল্লাহ রিয়াদের নাম। অথচ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেই ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচেই রিয়াদের পারফরম্যান্স আলাদ করে দেখার মতো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলংকার ১২৫ রানের জবাবে মাঝপথে হোঁচট খায় বাংলাদেশ। ৪ উইকেটে ৯১ রানে থাকা বাংলাদেশ, ১১৩ রানেই হারিয়ে বসে ৮ উইকেট। তীরে এসে ডুবতে থাকা বাংলাদেশকে টেনে তুলেন মাহমুদউল্লাহ। ১৩ বলে অপরাজিত ১৬ রানে শেষমেষ জয় পায় বাংলাদেশ।

এই শ্রীলংকার বিপক্ষে হারলে সুপার এইটের লক্ষ্যযাত্রায় শুরুতেই থাক্কা খেতো বাংলাদেশ। টাইগারদের সেই বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দেন রিয়াদ। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে প্রয়োজনের সময় বল হাতেও দুর্দান্ত রিয়াদ। শ্রীলংকার বিপক্ষে ১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪ রান দেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান বল করতে পারেন স্রেফ এক ওভার। আর মাহমুদউল্লাহ বনে যান নিয়মিত স্পিনার। ৩ ওভার বল করে ১৭ রান দেন রিয়াদ। উইকেটবিহীন থাকলেও বেশ আঁটোসাঁট বোলিংই করেন তিনি।

পরে রান তাড়ায় বাংলাদেশকে জয়ের কক্ষপথেই রেখেছিলেন মাহমুদউল্লাহ। কেশভ মহারাজের বিপক্ষে যে বলটি উড়িয়ে মেরেছিলেন, তা ছক্কা হওয়ার মতোই। কিন্তু বিপরীত দিক থেকে আসা বাতাসের কারণে ওইদিন ছক্কা পাননি রিয়াদ। বল ধরা পড়ে এইডেন মার্করামের হাতে। আউট হওয়ার আগে রিয়াদ করেন ২৭ বলে ২০ রান।

আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে রিয়াদ খেলেছেন দুটি করে চার এবং ছক্কায় ২১ বলে ২৫ রানের ইনিংস। বল হাতে মাত্র ১ ওভার বল করে তিনি সাজঘরে ফেরার ভয়ংকর হয়ে উঠা বিক্রমজিৎ সিংকে। বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে ডানহাতি স্পিনার আনতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনয়কের সে পরিকল্পনা সফল করেন রিয়াদ।

সুপার এইটের টিকিট পেতে অনেকটাই বিপদমুক্ত বাংলাদেশে। এর আগে অবশ্য নেপালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সুপার এইট পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। সেমিতে যেতে অন্তত দুইটি ম্যাচ জিততে হবে। আইসিসি আসরে বাংলাদেশ সর্বোচ্চ খেলেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার কি নতুন উচ্চতায় যেতে পারবে বাংলাদেশ? যেখানে বড় অবদান রাখতে হবে ফর্মের তুঙ্গে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকেই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১