আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১০, ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ




গৌরীপুরে চাচাকে পিটিয়ে মারলো ভাতিজা!

ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে আব্দুল বারেক হাদিস (৬৮) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার মাওহা ইউনিয়নের তাতীরপয়ার গ্রামের শাহ নেওয়াজের পুত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জুন/২৪) রাত ১২টা ৫০মিনিটে মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪জুন/২৪) রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে পুকুরপাড়ের পাশের ধানক্ষেতে যান আব্দুল বারেক হাদিস। এ সময় তার ভাতিজা আব্দুল মোতালেকের পুত্র মো. সাকিবুল্লাহ (৩২) মাছ ধরার জন্য লাইট ও কুচ (ঘাঁই দিয়ে মাছ শিকারের যন্ত্র) নিয়ে মাছ ধরতে যান। প্রকৃতির কাজ করতে বসা আব্দুল বারেক হাদিসের মুখে একাধিবার লাইটের আলো ধরেন। এ নিয়ে দু’জনের মাঝে বাক-বিতন্ডা হয়। নিহতের পুত্র মো. আনোয়ার হোসেন জানায়, আমার চাচাতো ভাইদের সঙ্গে নানা ঘটনা নিয়ে বিরোধ চলছিলো। সাকিবউল্লাহ উত্তেজিত তার বাবাকে কুচের হাতল দিয়ে মারধর করে। এরপরে পুকুরপাড়ে থাকা বাঁশের খুঁটি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। এরপরে সাকিবুল্লাহর ভাই মো. রাজীবুল্লাহ (২৮), আব্দুল মোতালেকের স্ত্রী রেজিয়া খাতুন (৫৮) লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ীভাবে আঘাত করে। পিটিয়ে তার বাবাকে হত্যা করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, মারধরের ঘটনায় ইতোমধ্যেই মামলা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে ওই মামলাটিতে হত্যাকাÐের ঘটনা সন্নিবেশিত করা হবে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রির্পোট পাঠানো পর্যন্ত (বিকাল ৪টা ২০মিনিট) ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গৌরীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১