আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৪, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ




গৌরীপুরে অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি’কে স্বজনের সংবর্ধনা

১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে মঙ্গলবার (৪ জুন/২০২৪) ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সংবর্ধিত করা হয়। ফুলেল শুভেচ্ছা স্বজনরা তাঁকে বরণ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজনদের সঙ্গে আমিও থাকবো। আপনারাও আমার সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, রমজান আলী মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কবি অনামিকা সরকার, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, সহ-সম্পাদক লুৎফা রূপা, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, গজন্দর সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, প্রতিভা মডেল স্কুলের সহকারী শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, স্বজন মাহমুদা আক্তার লিপি প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় তায়্যিবা জামান রায়না, নাফিসা হাসান হৃদি, আহনাফ রশিদ তনয়, তাহমিদ ইসলাম আতিপ, তাসফিয়া জাহান রায়মা, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১