আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ




গৌরীপুরে ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনায় চার জনকে কারাদন্ড

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার (২১ মে/২০২৪) উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন কাজে বাধা প্রদান ও ভোট কেন্দ্রে সংহিংসতা করার অপরাধে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

তিনি জানান, ১৫দিনের বিনাশ্রম কারাদÐ দÐিত হয়েছেন মফিজ উদ্দিনের পুত্র মো. শফিকুল ইসলাম (৪৫), এক মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে আব্দুল বারিক বিশ^াসের পুত্র মো. মিজানুর রহমান (২৭), ২মাস করে বিনাশ্রম কারাদন্ড হয়েছে আব্দুল হাকিম বিশ^াসের পুত্র মো. খালিদ হাসান (২৪) ও সুরুজ আলীর পুত্র মো. কামাল হোসেন (৩৭)।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. মাহবুবুর রহমান জানান, ভোট গণনা শেষে রেজাল্ট প্রদানের সময় নির্বাচনী কাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। যে কারণে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত জড়িতদের সাজা প্রদান করেন।
তিনি আরও জানান, এ কেন্দ্রের মোট ভোটার ছিলো ২হাজার ৫৬১জন। ভোট দিয়েছেন ১হাজার ৩২১জন। এর মধ্যে সোমনাথ সাহা পেয়েছেন আনারস প্রতীকে ৬২৬ ভোট, মো. মোফাজ্জল হোসেন খান পেয়েছেন দোয়াত কলম ৬২৩ ভোট ও এইচএম খায়রুল বাসারের ঘোড়া প্রতীকে ২৬ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৪৬টি।
এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৮হাজার ৫৯ভোট। ৬হাজার ৮৬২ ভোট বেশি পেয়ে আনারস প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা পালকি প্রতীকে ৪২হাজার ৫০৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন চশমা প্রতীক পেয়েছে ২৯হাজার ২৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: নিলুফার ইয়াসমিন (হাঁস) প্রতীক ৪১হাজার ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সালমা আক্তার রুবী (প্রজাপতি) প্রতীকে পেয়েছে ২১হাজার ৯৩৩ ভোট।

বি.দ্র : নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাদÐ দিয়ে ফাইল নিয়ে চলে যাওয়ায় কোনো সাংবাদিক তথ্য সংগ্রহ করতে পারে নাই। তথ্য পেতে বিলম্ব হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১