আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
শামীম আনোয়ার || স্টাফ রির্পোটার
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ




বিশ্ব শ্রমিক দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আমাদের দাবী মানতে হবে, মেনে নাও, ১২দফা দাবি বাস্তবায়নের স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ।
বক্তব্য রাখেন উপদেষ্টা মো. ইদ্রিস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক সাহাবুল ইসলাম, শ্রমিক নেতা শাহ আলম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রহমত উল্লাহ প্রমুখ।
সমাবেশে নূন্যতম ক্ষতিপূরণ ১৫লক্ষ টাকা হতে হবে, জেলা ও উপজেলায় শ্রম আদালত স্থাপন করে ৪২দিনের মধ্যে শ্রমিকদের অধিকার ও পাওনাদির বিচার কার্য্য শেষ করতে হবে, ভবন নির্মাণে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিলে ইমারত শ্রমিকদের প্রতিনিধি অর্ন্তভূক্তকরণ, কর্মস্থলে সন্ত্রাস-চাঁদাবাজি ও সহিংসতা বন্ধকরণ, সরকারিভাবে প্রশিক্ষণ, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে কর্মসংস্থান ও বিদেশে কর্মরত শ্রমিকদের হয়রানি ও দুর্ভোগ বন্ধকরণ, নারী শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণের দাবি জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১