আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ




গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১০মার্চ/২০২৪) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় ৩দিনব্যাপী কৃষি মেলা উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। উদ্বোধন শেষে মেলার প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন।

মেলায় প্রদর্শিত শস্যদানা দিয়ে প্রস্তুত ঐতিহাসিক ৭মার্চের ভাষণের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতি সৌধ স্থাপন করায় অতিথিবৃন্দ মেলা কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবুল হাসিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১