আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২০, ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ




এসডিএফ-এর প্রকল্প পরিদর্শনে গৌরীপুরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

বিশ্বব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় সুষ্ঠ সমাজ গঠন ও সামাজিকভাবে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা দেখে আমি সত্যিই মুগ্ধ। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অধিনে মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি ২০২৪) ময়মনসিংহের গৌরীপুরের নোয়াগাঁও গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন শেষে কথা গুলো বলেছেন বিশ্বব্যংকের টাস্ক টিম লিডার জন সেন্ট জর্জ।

অপরদিকে পাঁচকাহনিয়া গ্রাম সমিতি কার্যক্রম শেষে বিশ্বব্যাংকের সিনিয়র এগ্রিকালচারাল স্পেশালিষ্ট কো-টাস্ক টিম লিডার কৃষিবিদ সামিনা ইয়াসমিন বলেন- একটি গ্রামের দারিদ্র্যতা, বেকারত্ব, যুব কর্মসংস্থান, অশিক্ষা ও স্বাস্থ্যসেবার খাতগুলো চিহ্নত করে গ্রাম সমিতির সদস্যগণ পর্যায়ক্রমে সমাধান করছে তা দেখে আমরা খুবই মুগ্ধ। এসময় দু’টি গ্রামের সভাপতি তাদের স্ব স্ব গ্রামের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, কনসালটেন্ট ফেরদৌসি মেহজাবীন ও শান্তাদেবী মিনাস্কি।
এসময় উপস্থিত ছিলেন, এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. অমিতাভ সরকার, পরিচালক (অপারেশন্স) মো: গোলাম ফারুখ, পরিচালক (অর্থ ও ক্রয়) মাহবুবুল আলম, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো: আবুল হোসাইন, জেনারেল ম্যানেজার (এমইএল) মো: লুৎফর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ওয়াইইজিএস) ড. মো: শহিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (লাইভলিহুড) মো: সাইদুর রহমান, ময়মনসিংহ জেলা ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র ভৌমিক প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১