আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৬, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ




গৌরীপুরে রোপিত বোরো খেতে বিষ দিয়ে ধানের চারা মেরে ফেলার অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামে কৃষক মো. লুৎফর রহমানের রোপিত ধানের চারা ঘাস মারার বিষাক্ত ওষুধ স্প্রে করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রতিকার চেয়ে কৃষক মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি/২৪) অভিযোগ দায়ের করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের রোপিত ধানের চারা বিবর্ণ রঙের হয়ে মরে যাচ্ছে। এ জমির চারপাশের রোপিত ধানের চারাগুলো সবুজ রঙ ধারণ করে বেড়ে উঠছে। কাশিমপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো. লুৎফর রহমান জানান, জমি নিয়ে আব্দুল কাদির, বাচ্চু মিয়া, খোকন মিয়া ও নয়ন মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিলো। এর আগেও রোপিত জমিতে ওরা মই দিয়ে ধানের চারা নষ্ট করে ফেলে। এবার বিষাক্ত ওষুধ দিয়ে ৩৬শতাংশ ভূমিতে রোপিত ধানের চারাগুলো হত্যা করা হয়েছে।
ধানের চারা মেরে ফেলার বিষয়টি অস্বীকার করেন আব্দুল কাদিরের পুত্র মো. নয়ন মিয়া। তিনি জানান, এ জমির মালিক আমি। বন্ধকী সূত্রে সাতবছর যাবৎ হালচাষ করে আসছি। আমার জমি আমি মই দিয়েছিলাম। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া জানান, জমি নিয়ে বিরোধ ছিলো। লুৎফুর রহমানের কাগজপত্র দেখে তাকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে। কে বা কারা জঙ্গলমারার ওষুধ (বিষাক্ত বিষ) প্রয়োগ করে রোপিত ধানের চারা মেলে ফেলেছে। তবে বিষয়টা দুঃখজনক। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সালমা আক্তার জানান, মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগের কারণে ধানের চারায় গোড়াপচে রোপিত ধানের চারা মারা যাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১