আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২২, ২০২৪, ১:০৩ অপরাহ্ণ




গৌরীপুরের সাংবাদিক মোতালিব বিন আয়েতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ!

ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, পৌর স্বজন সমাবেশের সাবেক সভাপতি ও হূমায়ুন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোতালিব বিন আয়েত এর আজ সোমবার (২২জানুয়ারি/২০২৪) প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষ্যে রিপোর্টার্স ক্লাব, যুগান্তর স্বজন সমাবেশ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুরের আয়োজনে করব জিয়ারত, শ্রদ্ধার্ঘ্য অর্পণ, স্মরণসভা-স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে কুরআনখানি, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃক্ষপ্রেমিক, ছবির কারিগর মোতাবিল বিন আয়েত দৈনিক যুগান্তর, দৈনিক সংবাদ, দৈনিক আমার দেশসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকৃতি ও জীবনের ছবি পাঠাতেন। ছবি উঠানো এক সময় তার নেশায় পরিণত হয়। তার ছবি জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় অংশ নেয়। তার একটি ছবি দৈনিক আমার দেশ পত্রিকায় সেরা ছবির পুরস্কার অর্জন করে। জিন পালনের নামে ফকির, কবিরাজদের ভুয়া কর্মকাণ্ডের বাস্তবচিত্র তুলে ধরে ‘খুনী রং’ ছোট গল্পটি দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের গল্প লেখা প্রতিযোগিতায় সেরা গল্প হিসাবে পুরস্কৃত হয়। তিনি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ স্বজন সম্মাননা অর্জন করেন। অপরিচিত গাছ, লতাপাড়া ও দূলর্ভ (হারিয়ে যাওয়ার পথে) প্রজাতির বৃক্ষরাজি সংগ্রহ ও বংশবিস্তার, পাখির জন্য বাসা তৈরি, রাস্তার পাশে পরিত্যক্ত স্থান গাছের চারা রোপন, স্বজন সমাবেশের সাথে উপজেলা পরিষদের সামনের পামবীথী সড়কের ঐতিহ্য রক্ষায় পাম গাছের চারা রোপন করেন। দুর্লভ প্রজাতির গাছ সংগ্রাহক হিসাবেও তিনি সুপরিচিত ছিলেন। তিনি জাদুশিল্পী হিসাবে সুনাম অর্জন করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের অধিকার আদায় ও সুসংগঠিত করার জন্য রিপোর্টার্স ক্লাবের অগ্রযাত্রায় ভূমিকা রাখেন। তিনি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্ত ছিলেন। হুমায়ুন আহমেদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ুন চত্বর ও একটি ট্রেনের নাম হুমায়ূন আহমেদের নামে নামকরণের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
তিনি পৌর শহরের মাছমহাল এলাকার মৃত আয়েত আলীর পুত্র ও পৌরসভার সাবেক কমিশনার মো. মোখলেছুর রহমানের ছোট ভাই। ২০২৩সনের এই দিনে ভোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩কন্যা, বড়ভাই- বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১