আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১০, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ




নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বললেন মেনন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয় ‘বিস্ময়কর’ লেগেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের।  বুধবার জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জোটের বেশ কয়েকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ছিলেন, এবার আপনি একা– অনুভূতি কেমন জানতে চাইলে মেনন বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় বিষয়। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলি, যাদের অর্থবিত্ত নেই– তাদের এ ধরনের নির্বাচনে বেড়িয়ে আসা কঠিন কাজ।

তিনি বলেন, আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সব চেয়ে বড় ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে জিতেছি আমি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা ভালো লেগেছে।

২০০৮ সাল থেকে টানা তিন দফায় ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন।

এবার ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে ১ লাখ ২১ হাজার ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেনন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩১ হাজার ১৬২ ভোট।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১