আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ




নির্বাচন বর্জনে ভোটারদের তারেক রহমানের ধন্যবাদ, লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জনের জন্য মুক্তিকামী জনগণকে তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ছাত্রদল।

রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা এলাকায় মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ গণসংযোগ করেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমরা আর মামুরা মিলে ভাগাভাগির নামে যে ডামি নির্বাচন আয়োজন করেছে আওয়ামী লীগ, তা এ দেশের বিবেকবান ও নতুন প্রজন্মের সচেতন ভোটাররা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছেন। তাই আমরা গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জুয়েল বলেন, তাদের সঙ্গে নিয়েই ডামি সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, মাহমুদ আলম সর্দার, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, মারজুক আহমেদ, আবুল কালাম আজাদ সুমন, সালাউদ্দিন হিমেল, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, ইমরান নওশেদ, অলিউদ্দিন অলি, নজরুল ইসলাম রাড়ী, ধর্ম সম্পাদক হাফেজ মো. শামসুদ্দিন, সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রিসালাত সজিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবলু, জাহিদুল ইসলাম আনন্দ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সজীব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক আর আহসান রাফিদ, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রোমান আহমেদ, গুলশান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১