আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ




যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের এমন বিবৃতির বিষয়ে কোনো বক্তব্য দেবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোট সুষ্ঠু হয়েছে- একথা পুনর্ব্যক্ত করেছে কমিশন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। একই দিন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।

মঙ্গলবার দুপুরে এই বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের বক্তব্য যেটা, সেটা গতকাল (সোমবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়ে কিছু বলব না। তবে নিয়ম অনুযায়ী যা করার দরকার, তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট অনুমোদন করে কমিশন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১