আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ




ময়মনসিংহ-৩ গৌরীপুর :ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশকে মারধরের ঘটনায় চেয়ারম্যান-স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়কসহ ১৫৪ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ-৩ গৌরীপুর নির্বাচনী এলাকার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, কর্তব্যরত আনসার ও পুলিশকে মারধরের ঘটনায় সোমবার (৮ জানুয়ারি/২৪) গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলায় সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ও সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক সাবেক ইউপি মেম্বার মো. শফিকুল ইসলাম শফিকসহ ১৫৪জনকে আসামী করা হয়েছে। এ মামলা দায়ের করেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম রায়।

মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রিজাইডিং অফিসার ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার বিকেলে ভোট চলাকালীন সময়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেলের নেতৃত্বে দৃর্বৃত্ত¡রা হামলা চালায়। তাদেরকে প্রতিরোধ করতে প্রিজাইডিং অফিসারের আদেশে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা পিসি আজিজুল ইসলাম খান এসময় হাতে থাকা শর্টগান (নং-০৪৪৫১) দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন। হামলাকারীরা পাল্টা অ¯্ররে ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করে ব্যবহৃত ও অবব্যহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও আটটি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়। বাঁধা দেয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের সাবইন্সপেক্টর আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অ¯্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ৪টা ১৬ মিনিটে ভোট কেন্দ্র স্থগিত ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার নরোত্তম।

 

 

এ ঘটনায় প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায় বাদী হয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক ও সাবেক মেম্বার শফিকুৃল ইসলাম শফিক, মোন্তাজ ওরফে মন্টি ও কসাই হিরণকে নামে ও অজ্ঞাত ১৫০জনকে আসামী করা এ মামলা দায়ের করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১