আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ




গৌরীপুরে নাজিম উদ্দিন এমপি’র নগদ ও ব্যাংকে জমাকৃত টাকা বাড়লেও কমেছে স্ত্রী’র!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে এবার স্বতন্ত্র প্রার্থী, ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর নগদ ও ব্যাংকের জামানতের টাকা বেড়েছে। কমেছে স্ত্রী হোসনে আরা খানের নগদ ও ব্যাংকে জমাকৃত টাকা ও জমির পরিমাণ।

৫বছরে প্রার্থীর বাড়েনি বা কমেওনি স্বর্ণ, ইলেকট্টনিক্স সামগ্রী, বাড়ির মূল্য ও আসবাবপত্র। ২০১৮ ও ২০২৩সনের উভয় হলফনামায় স্বর্ণের মূল্য ৫০হাজার টাকা, ইলেকট্টনিক্স সামগ্রী ১লাখ টাকা, আসবাবপত্র ১লাখ টাকা ও স্ত্রীর স্বর্ণের মূল্য ১লাখ ১০হাজার টাকা, ইলেকট্টনিক্স সামগ্রী ১লাখ ৫০হাজার টাকা, বাড়িমূল্য ৫লাখ ৩০হাজার টাকা ও আসবাবপত্র মূল্য ১লাখ ৫০হাজার টাকা লেখা হয়েছে।
এবারের হলফনামায় নাজিম উদ্দিন আহমেদের শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংকে আমানত ১লাখ ২২হাজার ৪১৬টাকা, ব্যাংকে জমাকৃত অর্থ ২০লাখ টাকা, নগদ ৫২লাখ ২২হাজার ৭৮৪ টাকা। ২০১৮সনের নাজিম উদ্দিনের নগদ ছিলো ৪১লাখ ৭৬হাজার ১০৫টাকা, ব্যাংকে জমাকৃত ১০লাখ ২৮হাজার ৬৫৭টাকা, ব্যাংকে আমানতের আয় ছিলো ১২হাজার ১৬৫টাকা।

তার স্ত্রী হোসনে আরা খানের ব্যাংকে ২০২৩সনে রয়েছে ১লাখ ৫০হাজার, নগদ ৮০হাজার টাকা। যা ২০১৮সনে ব্যাংকে ছিলো ২৩লাখ ১০হাজার ৮৬৫টাকা আর নগদ ছিলো ২৪লাখ ২৬হাজার ৫২৬টাকা।
প্রার্থীর আইন পেশায় আয় অর্ধেকে কমে এসেছে। ২০১৮সনে ছিলো আয় ৫লাখ টাকা, এবার ২লাখ ৫০হাজার টাকা। ফিসারী খাতে ২০১৮সনে ১৫লাখ টাকা আয় দেখানো হলেও এবার কোনো আয় দেখানো হয়নি।

অপরদিকে মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদ সদস্য হিসাবে প্রাপ্তি ২০১৮সনে ২৪লাখ ১৮হাজার ৯২৫টাকা এবার দেখানো হয়েছে চাকুরী খাতে ২৩লাখ ৫৮হাজার ৩৫০টাকা। যানবাহন খাতে ২০১৮সনে ছিলো ৪৮লাখ ৯৫হাজার ৭৯টাকা, এবার তা বেড়ে হয়েছে ১ কোটি ৪৭লাখ ৫৫হাজার ৭১০টাকা। ২০১৮সনে প্রার্থীর নামে ছিলো কৃষি জমি ২০০শতাংশ, স্ত্রীর নামে ২৮৬শতাংশ কৃষি জমি। এবার প্রার্থীর নামে কৃষি ১১০শতাংশ ও অকৃষি ৯৭.৯৫শতাংশ জমি দেখানো হয়েছে। স্ত্রীর নামে ১লাখ টাকা মূল্যের ৬শতাংশ ও কৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ১লাখ ৪৩হাজার টাকা লিখা হয়েছে। প্রার্থীর উপর নির্ভরশীলদের আয়ের কোটায় ও নির্ভরশীলদের নামে স্বর্ণ, ইলেকট্টনিক্স সামগ্রী, আসবাবপত্র, নগদ, অন্যান্য, ব্যাংকে জমা ও পরিববনখাতে ক্রমিক ছিলো ফাঁকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১