আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৮, ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ




গৌরীপুরে মহাতাঁবু জলসা ও কাব কার্ণিভাল

বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর/২০২৩) ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনি দিনে কাব কার্ণিভাল ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৪জন কাব স্কাউট ও ৬৪জন লিডার অংশ গ্রহণ করেন।
প্রথা অনুযাযী কাব কার্নিভালের উদ্বোধন ঘোষণা করেন রাজ্যের মহারাজা গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব আহমেদ ও মহারাণী সরকারপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আম্বিয়া আক্তার শাহীন। এছাড়াও মহারাণীর বান্ধবী দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চামেলী রাণী বর্মণ, সেনাপতি ঝাউগাই আলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলী হায়দার, নিজামউদ্দিন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন দাস, উজির কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসীন মিয়া, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, নাজির শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম জুয়েল, প্রহরী আকাশ।

 

 

কাব কার্নিভাল আনন্দদায়ক ও শিক্ষামূলক করতে কাবদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, মাছ শিকার ও জ্ঞানালোকের প্রশ্নোত্তর, ফুৎকার, তীর নিক্ষেপ, টারগেট হীট, সুরঙ্গপথে যাত্রা, ক্লোরিং প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও শিশুরা নতুন রাজ্যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, ডাক্তারখানা, ঘটকবাড়ি, বাল্যবিয়ের কুফল, পুতুল নাচের মাধ্যমে শিক্ষার নতুন বার্তা, জঙ্গিমানুষ থেকে বর্তমান মানুষের আচরণ, পরিকল্পিত শিক্ষানগরী, দূষণমুক্ত পৃথিবীসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অভিনয়ের মাঝে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব ক্যাম্প মেট্টোলে-২’র চীফ মোহাম্মদ আলী সিদ্দিকী। সঞ্চালনা করেন ক্যাম্পুরী চীফ প্রোগ্রামার বিদ্যুৎ কুমার নন্দী। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা স্কাউটস্ সম্পাদক দেওয়ান কামরুল হাসান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রোভার কমিশনার প্রফেসর শাহ মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় রোভার প্রতিনিধি প্রফেসর লুৎফর রহমান, রোভার স্কাউট লিডার প্রফেসর মেজর (অব.) আজিজ আহমেদ সাদেক রেজা, সহকারী উপজেলা আবু রায়হান, ফারজানা জান্নাত খান, নাজমা বেগম, বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহ জেলার উডব্যাজার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম এলটি, কর্ণফুলী ট্যানেল সাব-ক্যাম্পের চীফ উডব্যাজার এ কে এম সাইফুল হক, উপজেলা স্কাউটস্ যুগ্ম সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

 

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১