বৃষ্টির মতো সুন্দর কি আছে আর?
না ভিজলে ও একটু স্পর্শ করো।
আর অনুভূতি গুলো কে,
নীল আকাশে মেলে ধরো।
বৃষ্টি কে একটু ছুঁয়ে দেখো?
সকল গ্লানি নিমিষেই ধুয়ে যাবে ক্ষণীকের তরে।
মন আমার মরুভূমির ন্যায়।
বৃষ্টি মরুভূমির প্রখর বিদ্রূপাত্মক কে ভেজাতে এসো?
আবেগময় হৃদয় তোমার অপেক্ষারত।
বৃষ্টি আমায় পরম আদরে ভিজিয়ে দিও?
স্বস্তির, নিঃশ্বাস নেবো বলে অবুঝ মনের আবদার
যে-ন ভুলো না আমায়?
এ হৃদয় হাজারো অনুভূতি গুলো কে বহন করে।
অনুভূতির ছোঁয়া পায়নি এ মন বলে।
বৃষ্টির শব্দটা অতুলনীয়।
মুগ্ধতায় ছড়িয়ে দেয় কষ্ট নিবারণের চেষ্টায়।
এ চেষ্টা কেবলই অযাচিত,
তবুও আমি চাই তুমি আমায় ভিজিয়ে কাক বানিয়ে দাও।
আমি অপলকভাবে তাকিয়ে দেখবো নিজেকে।
তোমাকে ছোঁয়ার প্রভাবটাই বেশি।
তোমাকে ছোঁয়ার রেশ কাটবার নয় কোন দিন?
তা-ই তো আমি ছুটে যা-ই।
একটু ছোঁয়ার আবেশে,
অপেক্ষার পালা শেষ হবে না আমার।
এ হৃদয় চাওয়া -পাওয়ার আদলে।
বৃষ্টির ছোঁয়া চায় মন।