গৌরীপুর প্রতিনিধি ঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটিতে শনিবার (২ ডিসেম্বর/২৩) মাটিবোঝাই লড়িগাড়ি গর্ত থেকে উপরে উঠানোর সময় চালক শাহীন মিয়া ওরফে দিদান (১৮) ছিটকে পড়ে যায়। এরপরে সেই গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চৈয়ারকান্দা গ্রামের মো. সেলিম মিয়ার পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. আব্দুল লতিফ। তিনি জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।