দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি বৃহস্পতিবার (৩০নভেম্বর/২৩) মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্ণিং অফিসার ইউএনও ফৌজিয়া নাজনীন মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল শোডাউন করেন। শোডাউনে অংশ নেয় এক হ্যান্ডট্রলিতে (স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ইঞ্জিনচালিত ভ্যান) স্তরে স্তরে সজ্জিত ৩টি নৌকা কর্মী-সমর্থকদের উৎসাহকে বাড়িয়ে দেয়। নৌকা-নৌকা স্লোগানে কম্পিত হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বর।