আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ




গৌরীপুরে মনোনয়নপত্র জমা দিলেন ১৪জন প্রার্থী!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়পার্টি, এনপিপি, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও নৌকাবঞ্চিত ১৪জন প্রার্থী বৃহস্পতিবার (৩০নভেম্বর/২৩) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়পত্র জমা দিয়েছেন তারা হলেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয়পার্টির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, গোলাপফুল প্রতীকের প্রার্থী ময়মনসিংহ জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম লিংকন ও বাংলাদেশ তরীকত ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. বিশ^জিৎ ভাদুড়ী।

নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ হাসান অনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের ছোটভাই সাবেক ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন।###
মো. রইছ উদ্দিন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১