দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় পাটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. মোস্তাফিজুর রহমান আকাশ। উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী আসন ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর)। উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া জানান, এ আসনে মোট ভোটার ২লাখ ৭৫হাজার ৯৮৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৯হাজার ১৯৯জন। মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৩৬হাজার ৭৮৭জন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থীদের নাম সোমবার (২৭ নভেম্বর/২৩) ঘোষণা করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি এ সময় নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে জাতীয়পার্টির লাঙল প্রতীকের প্রার্থী হিসাবে ডা. মোস্তাফিজুর রহমান আকাশের নাম ঘোষণা করেন।
ডা. আকাশ গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বালুচড়া গ্রামের শামসুদ্দীন আহমেদের পুত্র। শিক্ষার হাতেখড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি বর্তমানে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে চিকিৎসা সেবায় কর্মরত আছেন।
তিনি জাতীয় পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহŸায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক। আহমেদ জনস্বাস্থ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ। ইতোমধ্যে তিনি গৌরীপুর জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, করোনাকালীন দুর্যোগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, শাতীর্তদের মাঝে কম্বল বিতরণ, নিজস্ব এলাকায় বিনামূল্যে ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান ছাড়াও একাধিক সামাজিক-মানবিক কার্যক্রমে অংশ নিয়েছেন।
এক সময় জাতীয় পার্টির দূর্গখ্যাত ছিলো গৌরীপুর। এ দল থেকে অন্যদলে যেতেযেতে সাংগঠনিক অবস্থা অত্যন্ত নড়বড়ে। যতটুকু বাঁচিয়ে রেখেছেন তার সিংহভাগ কৃতিত্ব উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের। দলের দুঃসময়ে অনেকেই গা ঢাকা দিলেও তিনি এ দলের আদর্শ থেকে বিচ্ছুত্য হননি। জাতীয় ও সাংগঠনিক কার্যক্রমে তিনিই গৌরীপুরে একমাত্র ভরসা। তবে মহাজোট থাকলেও শরীক দল হিসেবে এখানকার নেতাকর্মীরা অনেকটাই ছিলো উপেক্ষিত। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সর্বশেষ প্রতিদ্ব›িদ্বতা করেন ডা. আব্দুল মান্নান। ২০০১সনে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৫০হাজার ৬৩২ ভোট পেয়ে আ’লীগ প্রার্থী মজিবুর রহমান ফকির নির্বাচিত হন। ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জাতীয় পাটির প্রার্থী ডা. আব্দুল মান্নান পান ৩৩হাজার ২৬৩ ভোট।
৯৬সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এএফএম নাজমূল হুদা ৩৪হাজার ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ২৭হাজার ৫৪৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন জাতীয় পাটির প্রার্থী সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠান। ১৯৯১সনে অনুষ্ঠিত ৫ম সংসদ নির্বাচনে এ আসনে আ’লীগের নজরুল ইসলাম সরকার ২৮হাজার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেন জাতীয় পাটির নুরুল আমিন খান পাঠান। তিনি পান ২৪হাজার ২৩৯ ভোট। ১৯৮৬সালে ও ১৯৮৮সালে নুরুল আমিন খান পাঠান এমপি হন। তিনি স্বাস্থ্য উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।###