আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২২, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধা চাচাকে ভাতিজাদের প্রহার : কেটে পেলেছে গাছপালা!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যায় আলহাজ¦ আব্দুল লতিফ (৬৫) কে শারীরিকভাবে প্রহার ও রোপিত আম, কাঁঠাল, সুপারিগাছ ও সিমের ক্ষেত কেটে পেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার পুত্র জয়নাল আবেদিন বাদী হয়ে বুধবার (২২ নভেম্বর/২৩) গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে আলু ক্ষেতে পরিচর্যা করতে গেলে আলহাজ¦ আব্দুল লতিফের সঙ্গে ভাতিজা মো. তারা মিয়া (৩২), মো. আশরাফুল ইসলাম (১৮), মো. মাইন উদ্দিন (২২), মো. হুমায়ুন কবির (২১) মো. জালাল উদ্দিন (৫০) মো. আল আমিন (৪৫) এদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সহোদর ভাতিজারা তাদের চাচা আব্দুল লতিফকে শারীরিকভাবে নির্যাতন ও লাঠি দিয়ে প্রহার করা হয়। তাকে আহত অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রতিপক্ষরা তার রোপিত আম, কাঁঠাল, সুপারী গাছ ও সিম ক্ষেত কেটে তছনছ করে দেয়। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়।
অপরদিকে জালাল উদ্দিনের স্ত্রী আছিয়া খাতুন জানান, আব্দুল লতিফের পুত্র জয়নাল আবেদিন তাদেরকে না জানিয়ে আলুক্ষেতে বিষ প্রয়োগ করে। এতে খোকনের ৬টি, জালাল উদ্দিনের ৫টা ও তারা মিয়ার ছোট-বড় ৬টি মুরগী মারা যায়। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১