আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ




সমবায় দিবসে নারীদের উন্নয়নের স্বীকৃতি পেলো গৌরীপুরের ১০ নারী সংগঠন!

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর/২৩) ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রেস্ট সমবায়ী ও নারী উন্নয়নে কাজ করার জন্য ১০টি নারী সংগঠনকে সমবায়ের স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। সঞ্চালনা করেন সমবায়ী ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ফাহমিদা আক্তার লীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, এ্যাড্রা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের (ফেইজ-২) এর প্রশিক্ষক নাসরিন আক্তার প্রমুখ।
নারীদের উন্নয়নের জন্য সমবায়ের স্বীকৃতি অর্জনকারী সমবায় সংগঠনগুলো হলো এ্যাড্রা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের (ফেইজ-২) অধিনে কর্মরত সোনামপুর, পাছার, খালিজুরী, দামগাঁও, নন্দীগ্রাম, মরিচালী, সিংজানী, চুড়ালী, ইছুলিয়া ও ভবানীপুর মহিলা উন্নয়ন সমিতি লিমিটেড।
সনদপত্র গ্রহণ করেন সোনামপুর মহিলা উন্নয়ন সমিতি লিমিটেডের সভাপতি নাজমা বেগম, ক্যাশিয়ার সাবিনা বেগম, পাছারের সভাপতি নাদিরা আক্তার, ক্যাশিয়ার হাছিনা বেগম, খালিজুরীর সভাপতি হাফসা আক্তার, ক্যাশিয়ার আলেয়া আক্তার, দামগাঁওয়ের ক্যাশিয়ার শারমিন আক্তার, সদস্য হোসনে আরা বেগম, নন্দীগ্রামের সভাপতি মোছা. আমেনা খাতুন, ক্যাশিয়ার মোছা. তাসলিমা বেগম, মরিচালীর সভাপতি মোছা. শাহিন আরা, ক্যাশিয়ার মোছা. রীনা, সিংজানীর সাধারণ সম্পাদক শারমিন আক্তার, ক্যাশিয়ার সবিতা বেগম, চুড়ালীর সভাপতি হোসনে আরা, ক্যাশিয়ার রুমা আক্তার, ইছুলিয়ার সভাপতি লুৎফর নাহার, ক্যাশিয়ার রিনা বেগম ও ভবানীপুর মহিলা উন্নয়ন সমিতি লিমিটেডের সভাপতি আবেদা খাতুন, ক্যাশিয়ার মোছা. হাজেরা আক্তার।
এ্যাড্রা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের (ফেইজ-২) কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার দুলাল মিনজি, দিপালী দাস, লাজিতা চাম্বুগং, আশা রানী দাস, শিখা দেবনাথ, সোমা রানী দে, সীমা আক্তার, নিপা আক্তার, ফাহিমা খাতুন, হাওয়া আক্তার, সিডব্লিউ তানিয়া আক্তার, মালা বসাক, কানিজফাতেমা, হাফিজা খাতুন, মৌসুমী সাহা, শিরিনা আক্তার, জান্নাতুল ইসলাম, সুমাইয়া আক্তার সুমী, লিমা আক্তার উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১