আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২৩, ১:১৮ অপরাহ্ণ




বিএনপি নেতাকর্মীদের বাসায় রাতভর অভিযান, গ্রেফতার ৩৩

আসছে ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির আগে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর অংশ হিসেবে বুধবার দিবাগত গভীর রাতে দলটির নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ কমপক্ষে ৩৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায়ও পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

বিএনপির দেওয়া তথ্যানুযায়ী, গ্রেফতার অন্য নেতারা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানার সাবেক সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, কামরাঙ্গীরচর থানাধীন ৫৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, শাহবাগ থানাধীন ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন, মো. আফসু মিয়া, ওয়ারী থানাধীন ৩৯নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহম্মেদ ওয়াসিম, শাহবাগ থানার ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ঢালী, কলাবাগান থানাধীন ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ, লিটন, মাঈনুদ্দিন লালু, রহমত উল্লাহ, লাভলু, সাইদুল, বিপুল, মুগদা থানাধীন ৭নং ওয়ার্ডের বালুরমাঠ ইউনিট বিএনপির সভাপতি মো. সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক, নিউমার্কেট ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসাদ মাহমুদ পলাশ, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম কাশু, সদস্য মো. কালাম ও মো. গোলাপ, যাত্রাবাড়ী থানাধীন ৬৪নং ওয়ার্ড (পূর্ব)-এর সহসাধারণ সম্পাদক মো. ববি, শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. হারুন, নজরুল ইসলাম ঢালী এবং ধানমন্ডি থানা বিএনপি নেতা সুমন, বংশাল থানার ৩৫নং ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫নং ওয়ার্ড বিএনপি সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, চকবাজার থানাধীন ২৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজি মো. মনিউর রহমান  মনির, নিউমার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির দস্য মো. হাশেম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১