আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজনের উদ্যোগে নিরাপত্তী কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ডৌহাখলার কৃতি সন্তান পান্ডা সু’র বিক্রয় ব্যবস্থাপক শাহীন মাহমুদের সহযোগিতায় রোববার (২২ অক্টোবর ২০২৩) পৌর কমিউনিটি পুলিশিংয়ের নিরাপত্তাকর্মীদের জুতা, রেইনকোট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ বলেন সংস্কৃতি-সমাজসেবা, দুর্যোগ মোকাবিলা ও দুর্ভোগ থেকে মানুষের মুক্তির দূত হিসাবে কাজ করছেন স্বজনরা। রক্তের জন্য মৃত্যু পথযাত্রীদের বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। নিপীড়িত-নির্যাতিত মানুষের সহায় স্বজন সমাবেশ।
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন জনতার কাগজে পরিণত হয়েছে দৈনিক যুগান্তর। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, কেননা পত্রিকাটির যাঁর হাত ধরে জন্ম হয়েছে তিনি হলেন একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। যিনি শুধু সংবাদপত্র জগতে নয়; শিল্প উন্নয়নের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। ভার্চুয়ালি ভিডিওতে সংযুক্ত হন গৌরীপুর উপজেলার ডৌহাখলার কৃতি সন্তান ও পান্ডা সু’র বিক্রয় ব্যবস্থাপক শাহীন মাহমুদ। তিনি বলেন, আমি একজন স্বজন। স্বজনদের উদ্যোগের সঙ্গে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম খান মিন্টু, হোমিও চিকিৎসক অনকেশ পণ্ডিত, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কুমার সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আজহারুল ইসলাম, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, মো. হারুন মিয়া, সোহেল রানা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১