আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ




গৌরীপুরে পরকীয়া প্রেমিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা!

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়া প্রেমিক জামাল মিয়া (৪১) কে শুক্রবার (২০ অক্টোবর/২৩) দিবাগত রাতে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে গভীর রাতে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। রাত ৪টার দিকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটনায় শনিবার (২১ অক্টোবর/২৩) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৭টায় মারা যায়। সে পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। তিনি জানান, পূর্বদাপুনিয়া মহল্লার মৃত হাফিজ উদ্দিনের পুত্র মো. শরিফ মিয়ার বাসায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘরের ভিতর থেকে রক্তমাখা আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরিফ মিয়া (৪০), তার পুত্র সজিব মিয়া ও সজিবের বন্ধু মামুন মিয়াকে আটক করা হয়েছে।

নিহতের বড় ভাই স্বপন মিয়া জানান, আমার ছোট ভাই জামালের পাওনা টাকা ফেরত আনতে গিয়েছিল। রাতে ১২টার দিকে তার মা রহিমা খাতুনের ওষুধ নিয়ে আসেন। এরপরে তাকে ফোন করলে শরিফদের বাড়িতে যান। রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে বাসায় এসে চিৎকার দেন। এরপরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে প্রচন্ড রক্তপাত হয়। মাথায় মারাত্মাক আঘাত ছিলো। তার জীবন শংকটাপন্ন থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।

নিহতের মা রহিমা খাতুন যুগান্তরকে জানান, আমার ছেলের রক্তে আঁচল ভিজে গেছে, তার ঘরটাও রক্তে ভেসে গেছে। বললো শরীফ ডেকে নিয়ে তাকে কুপাইছে। গৌরীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমান জিয়া জানান, পুর্বদাপুনিয়ার শরিফের স্ত্রী শামছুন্নাহারের সঙ্গে পাশ^বর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরক্রিয়া প্রেমের সম্পর্ক ছিলো। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। প্রতিবেশীরা জানান, হ্যান্ডট্রলি চালক জামালের গাড়িতে কাজ করতো শরিফের পুত্র সজিব মিয়া। এ কারণে শরিফের বাসায়ও জামাল মিয়াকে নানা সময় আসা-যাওয়া করতে দেখা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। জানাযা শেষে লাশ পারিবারিক কবরাস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১