আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২০, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ




গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২০ অক্টোবর/২৩) উপজেলা যুবলীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০২০সনের ১৭অক্টোবর পৌর শহরের মধ্যবাজার পানমহালে মেয়র প্রার্থী হিসাবে প্রচারণার সময় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ পাবলিক হলে স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মুর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নিহতের ভাই আবিদুর রহমান শুভ্র প্রমুখ।
চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় ২০২২সনের ১০অক্টোবর দ্রæত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এর আদালতে রায় দেন। রায়ে মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বে”ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন ও শরীফুল ইসলাম নাঈমের মৃত্যুদÐ, ও রিয়াদ চেয়ারম্যানের ছোট ভাই মাসুদ পারভেজ কার্জন, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়াকে যাবজ্জীবন কারাদÐের আদেশ দেন। মামলার অন্যতম আসামী গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রদলকর্মী রিফাত, মো. আবু হানিফা, উত্তর জেলা স্বে”ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলকর্মী মজিবুর রহমান, কামাল মিয়া ও শাজাহান মিয়া খালাস পান।
তবে মামলার রায়ে সš‘ষ্ট নন মামলার বাদী আবিদুর রহমান প্রান্ত। সে যুগান্তরকে জানায়, আমরা এ রায়ে ন্যায়বিচার পাইনি। উ”চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপীল করেছি, আপীল মামলাটি চলমান রয়েছে। এছাড়াও মৃত্যুদÐ ও সাজাপ্রাপ্ত আসামীদের পক্ষ থেকেও এ রায়ের বিরুদ্ধে উ”চ আদালতে আপীল দায়ের করেছেন।
এদিকে মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ মৃত্যুদÐের আদেশ নিয়ে কারাভোগ করছেন। তার শূন্যতায় মইলাকান্দা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জটিলতার সৃষ্টি হয়েছে। প্যানেল চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে দু’গ্রæপের মাঝে মামলা-পাল্টা মামলা ও প্রশাসনিক সিদ্ধান্তের ব্যর্থতায় সাধারণ মানুষ চরমভাবে হয়রানির শিকার হ”েছন।
জানা যায়, গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন উপজেলা স্বে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। তাকে ২০২০সনের ১৭ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২১ সালের ৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ) মো. শাহ কামাল আকন্দ। প্রতিবেদনে চার্জশিটভুক্ত ১৪ জন ছাড়াও মামলার তদন্তকারী অফিসার অনুসন্ধানে আরও ৫ জনের সম্পৃক্ত পাওয়ায় ১৯ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেন।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১