আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৬, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ




ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, ঢাকার বাইরে রোগী দেড় লাখ ছুঁইছুঁই

রাজধানীসহ ঢাকা বিভাগের বাইরে গত আগস্টের শুরু থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। সোমবার পর্যন্ত ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা দেড় লাখ ছুঁইছুঁই। এর মধ্যে ঢাকার পর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। এরপর আছে বরিশাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে– ৯২ হাজার ৫৪৪ জন। একই সময়ে ঢাকা বিভাগের বাইরে ১ লাখ ৪৯ হাজার ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রাম জেলায়– ৩৪ হাজার ৯৩৩ জন। এরপর বরিশালে ২৯ হাজার ৪২৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে আগের দিন সকাল ৮টা থেকে সোমবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। সরকারি হিসাবে এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ১৮১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ১ হাজার ৯৭৬ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭৫৯ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৯১ জন। অন্যরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসাধীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১