আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ




গৌরীপুরে জালে আটকা পড়লো এটানে ৭৮মণ ৩১ কেজি শিং মাছ!

বিস্মৃত সবাই! জেলেরা অবাক; হতবাক হয়েছেন মৎস্যচাষী মো. তাহের উদ্দিন নিজেও। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিন পুত্র।গেল এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ অক্টোবর/২৩) রাতে।

তিনি জানান, সাড়ে ৪হাজার টাকায় দেড় কেজি দেশীয় প্রজাতির শিং মাছের রেনু ছাড়েন পুকুরে। ১৫শতাংশের পুকুরটির একাংশ বর্ষার পানিতে ক্ষতিগ্রস্থও হয়। তারপরে নেট জাল দিয়ে মাছ রক্ষা করেন। শুক্রবার সকালে ৮জন স্থানীয় জেলে নিয়ে তিনি মাছ ধরতে যান। জাল টান দেয়ার পর জেলে বলতে থাকেন, জাল উঠানো যাচ্ছে না। এ সময় আশপাশের প্রতিবেশীরাও ছুটে আসেন জাল টানতে। পাড়ে ভিড়নোর পর সবার চোখে ‘থ’ লেগে যায়। এ প্রসঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. একেএম মাহফুজুল হক (৫৫) জানান, এক সঙ্গে এক টানে এতো মাছ জীবনেও দেখি নাই। খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতাও ভিড় করেন। মাপা শেষে জানা যায় একটানে জালে উঠে আসে ৭৮মণ ৩১ কেজি শিং মাছ। প্রতি মণ মাছ ঢাকার পাইকারদের নিকট ৯হাজার টাকা ধরে বিক্রি করেছেন। যার বিক্রয় মূল্য এসেছে ৭লাখ ৮হাজার ৯৭৫টাকা।

মৎস্যচাষী মো. তাহের উদ্দিন যুগান্তরকে বলেন, আসলে পুকুরে এতো মাছ আছে সেটা ভাবতেই পারি নাই। সবই আল্লাহ’র ইচ্ছে, তাঁর নিকট শোকরিয়া জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১