আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১১, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ




স্বাধীনতা পদকপ্রাপ্ত সাহিত্যিক সাংবাদিক গোলাম সামদানী কোরায়শী ৩২তম মৃত্যু বার্ষিকী গৌরীপুরে পালিত

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক ইতিহাসবিদ অনুবাদক মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম সামদানী কোরায়শী ৩২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১১ অক্টোবর/২০২৩) যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর লেখক সংঘের উদ্যোগের ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আলোচনা সভা ও স্মরণসভার আয়োজন করে।

যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। গোলাম সামদানী কোরায়শীর জীবনচিত্র তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। বক্তব্য রাখেন ধলিয়াকান্দি মাদরাসার সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, ক্লাব ৯৭’র মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, উপজেলা স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম, এহসানুল হক জারীফ প্রমুখ।

অপরদিকে গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। সঞ্চালনা করেন সভাপতিমন্ডলির সদস্য মজিবুর রহমান ফকির। প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখকের বড় ছেলে ইয়াজদানী কোরায়শী কাজল। বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি আব্দুল কাদির, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, আইসিটি প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাজেদুল হক, ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন মাস্টার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১