আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ




বৃষ্টিতে তলিয়ে গেছে গৌরীপুরে বাড়িঘর, রাস্তাঘাট \ ভেসে গেছে পুকুরের মাছ, সবুজ ধানও নিচের নিচে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সহ¯্রাধিক বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে গেছে কৃষক ফসল, রাস্তাঘাট। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎতের খুঁটি ধসে পড়েছে ও সম্প্রসারণ লাইনেও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ রির্পোট পাঠানো পর্যন্ত বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বোকাইনগর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন জানান, তার ৩টি পুকুরের প্রায় ৫লাখ টাকার মাছ ভেসে গেছে। একই সঙ্গে ১একর ৬০শতাংশ রোপিত আমনধান পানি নিচে তলিয়ে গেছে। পৌর শহরের কলাবাগানের রাস্তায় পানি উঠেছে। বিয়েবাড়ি বরযাত্রীরা ইজিবাইকে বিয়ে বাড়িতে যেতে দেখা যায়। সতিষা গ্রামের প্রধানমন্ত্রী দেয়া আশ্রয় প্রকল্পের ১৪টি পরিবার পানির জন্যে ঘর থেকে বের হতে পারছেন না। বাড়িওয়ালাপাড়ার সুমাইয়া আক্তার জানান, জলাবদ্ধতার কারণে তার ঘরে হাঁটু পানি। সতিষা গ্রামের কৃষক মো. মফিজ উদ্দিন জানান, তার রোপিত আমনের ৯০শতাংশ জমির ফসল এখন পানির নিচে। রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত উসমান খানের পুত্র মো. জাহাঙ্গীর আলম খান জানান, তার ৪টি পুকুরের মাছ ভেসে গেছে। সতিষা গ্রামের আবুহেনা মোস্তফা কামাল রিপন জানান, ২টি পুকুরের সব মাছ ভেসে গেছে। পৌর শহরের পশ্চিমদাপুনিয়া, পূর্বদাপুনিয়া, শান্তিবাগ, কলেজ রোড, বাড়িওয়ালাপাড়া, নতুনবাজার ও বালুয়াপাড়া কয়েক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল জানান, যেদিকে যাচ্ছি সেদিকেও ক্ষতিগ্রস্থ মানুষের মুখ দেখা যায়। ইউনিয়ন পরিষদের রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে। মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক জানান, ক্ষতিগ্রস্থ কৃষক ও ফিসারী মালিকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। হাজারো কৃষকের ধান ও শতশত ফিসারীর মাছ ভেসে গেছে। অতিবৃষ্টিতে রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি জানান, এ ইউনিয়নের কমপক্ষে ৫শ ফিসারী মালিক রয়েছেন। সবাই ক্ষতিগ্রস্থ। মৎস্যখাতে কমপক্ষে শতকোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষকের সব ফসল পানির নিচে। পৌর শহরের সরকারপাড়া সড়কে রাস্তার ওপরে মাছ ধরার উৎসব চলছে। ফিসারী থেখে ভেসে আসা মাছ ধরতে বিভিন্ন এলাকায় মহোৎসব শুরু হয়েছে।

এদিকে জরুরী অবস্থায় মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে কন্ট্রোলরুম খোলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়েছে। মাছের ফিসারী ও কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১