আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ




৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় গৌরীপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৫ সেপ্টেম্বর/২৩) উপজেলা পরিষদ পাবলিক হলে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩৮টি উচ্চ বিদ্যালয়, ১৫টি মাদরাসা ও ৩টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের দেড় সহ¯্রাধিক ক্ষুদে ক্রীড়াবিদ অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার কমল রায় ও সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ছায়ীদুল হক, মো. রুকুন উদ্দিন, প্রধান শিক্ষক মো. আজিজুল হক, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মঞ্জুরুল হক, শাহ আরশাদুল হক, মোহাম্মদ আব্দুল বারী, পবন চন্দ্র ধর, শাহ মো. মহসীন, এম শাহজাহান, আহাম্মদ হোসেন, আব্দুল মজিদ তালুকদার, গোলাম মোহাম্মদ প্রমুখ।

বিজয়ীরা হলেন ফুটবলে চ্যাম্পিয়ান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, ফুটবল (ছাত্রী) চ্যাম্পিয়ান কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলে চ্যাম্পিয়ান রামগোপালপুর পাওয়ার জোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় (ছাত্র), কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী), রানার্সআপ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় (ছাত্র), গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী)। কাবাডিতে চ্যাম্পিয়ান রামগোপালপুর পাওয়ার জোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় (ছাত্র ও ছাত্রী), রানার্সআপ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় (ছাত্র), গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী)।

সাঁতার প্রতিযোগিতায় ১০০মিটার মুক্ত ও চিৎ সাঁতারে সিরাজুল ইসলাম শিবলু, স্বর্ণালী, ইয়াসিন আরাফাত শুভ, তৃণা আক্তার, সনামনি, ইতি রাণী, নাঈমা আক্তার, নাবিউল হাসান ওয়ালিদ, আল্পনা, ১০০মিটার বুক সাঁতারে ইতি রাণী, ২০০মিটা মুক্ত সাঁতারে তাজদীদ, তৃণা আক্তার, মাহফুজুর রহমান, সনামনি, রীলে চ্যাম্পিয়ান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় (ছাত্র), লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় (ছাত্রী)। ৫০মিটার চিৎ সাঁতারে মানিক মিয়া, স্বর্ণালী, ইয়াসিন মিয়া, তরফি আক্তার জরা, ৫০মিটার প্রজাপতি সাঁতারে ইয়াসিন মিয়া, স্বর্ণালী, শাহাদাত কবির তামিম, ৫০মিটার বুক সাঁতারে আল্পনা, রীলে চ্যাম্পিয়ান নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১