আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে শ্রী রাধা রাণীর জন্মবার্ষিকী উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে শ্রী রাধা রাণীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে নরোত্তম সংঘের উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর/২০২৩) অনুষ্ঠানের শুরুতেই ১০৮জন রমণী কলসি নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে সপ্তঘাটে জলবরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, রাধা কৃপা স্তোত্র, রাধা চল্লিশা পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। শ্রী শ্রী গোপীনাথ রাধা গোপীনাথ মন্দির আঙ্গিনায় ধর্মীয় আলোচনা করেন নরোত্তম সংঘের প্রধান পৃষ্ঠপোষক অভিরাম দাস অলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরোত্তম সংঘের সভাপতি সুবল চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ম. নুরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, কালিখলা পুজা উদযাপন কমিরি সভাপতি অজিত কুমার মোদক, পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস স্বপন এস, গৌরীপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুবির কুমার হোম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায় প্রমুখ। বৃহস্পতিবার শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে চারদিন ব্যাপী এ উৎসব শুরু হয়। শুক্রবার শুভ অধিবাস এবং শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চতুস্প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১