আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ




সংস্কারের আওয়াজ তোলার আহ্বান জানিয়ে পৌর মেয়রের স্ট্যাটার্স ॥ গৌরীপুরের প্রধান সড়কে যানবাহন চলাচলে অচলাবস্থা!

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বালুয়াপাড়া মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রধান সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচলে খানা-খন্দক ও গর্তের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। সড়কটির সংস্কার ও মেরামতের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে স্ট্যাটার্সবাজি; মিলছে না প্রতিকার।
পৌর শহরের বালুয়াপাড়া মোড় থেকে ভাঙনের সৃষ্টি হয়েছে। ডাক্তার গিয়াস উদ্দিনের বাসার দু’পাশে ৫টি খন্দকের সৃষ্টির কারণে যানবাহন চলাচলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। কালিপুর মধ্যম তরফের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ থেকে গৌরীপুর থানার গেইট পর্যন্ত রয়েছে ছোট-বড় ১৩৮টি খানা-খন্দক। পাটবাজার মোড়ে বটগাছতলায় ভাঙনের কারণে প্রায়শ: দুর্ঘটনা ঘটছে। গর্তের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। শহরে উত্তরবাজার মোড়ে ভাঙনরোধে দেয়া ইটের সোলিং এখন বিপদজ্জনক হয়ে পড়েছে। ইটের সোলিংয়ে গাড়ি উঠতে ও নামতে উল্টে পড়ছে। নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন, সায়মা সাহাব একাডেমি’র সামনে ভাঙনে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। উত্তরবাজার গ্রামীণব্যাংকের সন্নিকটে ২৯টি গর্ত। এরমধ্যে ৩টি গর্তে পড়ে প্রায়শ: গাড়ি উল্টে যাচ্ছে। রেলস্টেশন মোড় থেকে হাসপাতাল পর্যন্ত সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এসব গর্তের কারণে রোগীবাহী পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রায়শ: ভাঙা রাস্তায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার-মেরামত প্রয়োজন। তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গৌরৗপুর ব্যবসায়ী ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ ২০আগস্ট মধ্যরাত ১টা ৪মিনিটে তার ফেসবুকে একাধিক ছবি সংযোজন করে একটি স্ট্যাটার্স দেন। তিনি লিখেন, যে ছবি গুলো দিয়েছি সেগুলো হলো গৌরীপুর বাজারের মেইন রোডের বর্তমান অবস্থা। আমরা গৌরীপুরবাসী কতটা দূর্ভাগা তা আমাদের আশেপাশের উপজেলা ও পৌরসভা গুলোর সঙ্গে তুলনা করলেই বুঝা যায়। উন্নয়নের কত বুলিই না আমরা শুনি কত ব্যানার ফেষ্টুন বিলবোর্ডে উন্নয়নের গীতিকাব্য রচিত হচ্ছে তা অবাক হয়ে পড়ি কিন্তু গৌরীপুরের জন্যে তা কতভাগ প্রযোজ্য? আমরা টেক্স, ভ্যাট, খাজনা, লাইসেন্স ফি দেওয়া জনগণ, আমরা আমাদের নূন্যতম অধিকার বা উন্নয়নটা চাই, রাস্তার সংস্কার সওজ করবে না এল জি ই ডি করবে না পৌরসভা করবে তা আমাদের জানার কথা না,আমাদের রাস্তা সংস্কার, মানসন্মত ড্রেনেজ ব্যবস্থা, আবর্জনা নিষ্কাশনের সমাধান হলেই হলো।’ এ মন্তব্যে ২২৬জন নেটিজেন লাইক ও ৫৮জন মন্তব্য করেছেন। অধিকাংশ নেটিজেন সড়কটি বেহালদশা থেকে মুক্তি’র আবেদন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে ‘দ্রুত এই রাস্তাটি প্রশস্ত করে টেকসইভাবে মেরামত করতে হবে- আওয়াজ তুলুন পাশে থাকবো গৌরীপুর পৌরসভার সচেতন একজন নাগরিক হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে’ এ মন্তব্যজুড়ে দিয়ে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২২ আগস্ট ১২টা ২১ মিনিটে স্ট্যার্টাস দেন। এতে লাইক দিয়েছেন ৮৩৫জন, মন্তব্য করেছেন ১৫৯জন এবং শেয়ার করছেন ৫৩জন। তিনি তার ফেসবুকে লিখেছেন ‘ আমরা যারা মাঠ পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব করি বা ২৪ ঘন্টা গৌরীপুর থাকি তারাই বুঝতে পারি গৌরীপুর এর মানুষের সুবিধা-অসুবিধা কি? কারণ তাদের কাছে আমাদের জবাবদিহিতা থাকে সবসময়। সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ এ বিষয়টা নিয়ে কথা বললে আশা করি এর একটা সমাধান আসবে। অজানা কারণে এ ভোগান্তির বিষয়টা নিয়ে সবাই চুপ থাকেন! গৌরীপুর কলতাপাড়া থেকে পৌরসভার ভিতর দিয়ে বালুয়াপাড়া ভায়া পাটবাজার উত্তরবাজার ভায়া শ্যামগঞ্জ রাস্তাটি গৌরীপুর এর প্রধান সড়ক বলা যায়। এলজিইডি মন্ত্রণালয়ের আওতায় হবার কারনে পৌরসভা চাইলেও তা মেরামত করার সুযোগ পায় না, এলজিইডি দপ্তরে পৌরসভা থেকে বারবার বলেও এর কোন সমাধান পাওয়া যায় নাই । দ্রুত এ ভোগান্তির অবসান করুন, না হলে আমাদেরকে এ রাস্তার দায়িত্ব দিন আমরা সকলকে নিয়ে মেরামত করে দিবো।
এ মন্তব্যের নিচে মন্তব্য করেছেন গৌরীপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর প্রকৌশলী অসিত বরণ দেব। তিনি ২২ আগস্ট ১০টা ২৩মিনিটে লিখেছেন ‘রামগোপালপুর টু শ্যামগন্জ ভায়া গৌরীপুর বাজার সড়কটি এলজিইডির আওতাভুক্ত হলেও সড়কটির যেটুকু অংশ পৌরসভায় পড়েছে সে অংশটুকু বাস্তব অবস্থার প্রেক্ষিতে পৌরসভা মেরামত করতে পারে। সড়কটি এলজিইডির একটি প্রকল্পে অন্তর্ভুক্ত আছে যা অনুমোদনের অপেক্ষায়, কিছু সময় লাগতে পারে। তবে পৌরসভা এলাকায় বাজারের কিছু অংশে বেশি খারাপ হওয়ায় ওভার লোডেড গাড়ি নিয়ন্ত্রণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নেতৃত্বে পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় খুবই জরুরী।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তা সড়কটি ভাঙা আর খানা-খন্দকের ছবি, গাড়ি উল্টে থাকা ছবি নিয়ে নেটিজেনরা প্রায় প্রতিদিনেই ফেসবুকে স্ট্যার্টাস দিচ্ছেন। তবে রাস্তা মেরামতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান, রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের জন্য প্রকল্প উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১