আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২১, ২০২৩, ৮:২২ অপরাহ্ণ




শুক্রবার ঢাকায় বিএনপির দুই সমাবেশে থাকছেন যারা

খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে বিএনপি। আগামীকাল শুক্রবার ঢাকায় দুটি সমাবেশ করবে দলটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বেলা ৩ টায় আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দানে সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বেলা ৩ টায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস।

বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদ লিটন।

দুটি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন।

সমমনা দলগুলোর সমাবেশ: এদিকে বিএনপির সমমনা দলগুলো পৃথক সমাবেশ করবে।  ১২ দলীয় জোট বিকাল ৪ টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন  এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ৩ টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, এলডিপি বেলা ৩ টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে, গণঅধিকার পরিষদ বেলা ৩ টায় উত্তর বাড্ডা ওভার ব্রীজ সংলগ্ন সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১