দৈনিক যুগান্তরের ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনের বাবা বিশিষ্ট সমাজসেবক, সতিশা যুব ও কিশোর সংঘের উপদেষ্টা, সতিশা বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি, স্বজন সমাবেশের উপদেষ্টা আলাল উদ্দিনের আজ রোববার (১০ সেপ্টেম্বর/২০২৫) ৫ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিকাল ৫টায় স্বজন সমাবেশের কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও পৌর শহরের সতিশা খালপাড় বায়তুল আমান জামে মসজিদে আগামী শুক্রবার জুম্মাবাদ কুরআনখানি ও দোয়া মাহফিল। এছাড়াও পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।