আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ




রাস্তায় চাঁদাবাজি ও চালককে নির্যাতনের প্রতিবাদে গৌরীপুর যানবাহন বন্ধ করে চালকদের বিক্ষোভ-প্রতিবাদ

রাস্তায় একাধিক পয়েন্টে (জিবি) চাঁদাবাজি ও চালককে নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর- বেখৈরহাটি সড়কের দরুন কৃষ্টপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি যানবাহন বন্ধ করে শনিবার (০২/০৯/২৩) চালকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদে সমাবেশে উপজেলার বোকাইনগর দরুন কৃষ্টপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের পুত্র মো. রবিন মিয়া জানান, শনিবার সকালে শাহগঞ্জে যাওয়ার পর জিবি (চাঁদাবাজি) দিতে দেরি হওয়ায় সিএনজির ৪জন যাত্রীকে নামিয়ে দেয়। প্রকাশে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। চালক খোকন মিয়া জানান, একই সড়কে একাধিক বার জিবি (চাঁদা) দিতে হয়। ১০কিলোমিটারে পথে একবার গৌরীপুর, গোলকপুর মোড়, শাহগঞ্জ বাজার, ভূটিয়ারকোনা বাজার ও বেখৈরহাটিতে চাঁদা দিতে হয়। পথেপথে যাত্রী উঠুক আর না উঠকু, চাঁদা দিতেই হয়। আরেক চালক রমজান আলী জানান, আমরা গাড়ি কিনে কি অপরাধ করেছি, গাড়ি বন্ধ করে তাহলে কী রাস্তায় ডাকাতি করবো? চালক সোহেল মিয়া, আরশাদ আলী, নবী হোসেন জানান, পৌরসভার ট্রেড লাইসেন্স নেয়ার পরেও পথেপথে এতো চাঁদা কেন দিবো? চালক এমদাদ হোসেন বলেন, হাতে লাঠি নিয়ে ওরা রাস্তায় দাঁড়ায়, দেরি হলেই গাড়িতে বারি মারে, কথা বললে আমাদেরকে মারে, আমরা তো এখনো পরাধীন। বিক্ষুব্দ একাধিক শ্রমিক জানান, আমরা এসব জিবি বন্ধে আন্দোলন করার পরেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।

চালক নির্যাতন ও জিবি (চাঁদা) উত্তোলন প্রসঙ্গে মো. খোকন মিয়া জানান, শনিবার সকালে রবিন সিরিয়াল ভেঙ্গে ৪জন যাত্রী তুলে ছিলো। তাদেরকে নামিয়ে দেয়া হয়েছে। তাকে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ময়মনসিংহ জেলা অটোটেম্পু সিএনজি মাহিন্দ্র ও অটোবাইক শ্রমিক ইউনিয়ন (ঢাকা রেজিঃনং ২৯৯১, অটোবাইক রেজি: নং ১১৩৮৭) এর রশিদ দিয়ে কার্যালয় পরিচালনার জন্য ৫টাকা ও বয়স্ক ভাতা-চিকিৎসা খাতে ৫টাকা জিবি আদায় করা হচ্ছে।
খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করছেন। এ রির্পোট পাঠানো পর্যন্ত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

 

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১