জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে মঙ্গলবার (২৯ আগস্ট/২০২৩) ‘আজকের বাংলাদেশ ও নজরুল ভাবনা’ শীর্ষক আলোচনা, নজরুল স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি বিভাগীয় গণগ্রন্থাগারের পরিচালক মো. আব্বাস আলী। মূখ্য আলোচক ছিলেন গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিপন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। সঞ্চালনা করেন যুগ্ম নির্বাহী পরিচালক আরিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গণপাঠাগারের সহকারী প্রধান পরিচালক সত্যেন দাস, প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, অর্থ সম্পাদক নুরুন নঈম মনন, দপ্তর সম্পাদক সেলিম আল রাজ, পরিচালক শহীদুল্রাহ হুমায়ুন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, আব্দুস সালাম প্রমুখ।
সংগীত পরিবেশন করেন অনামিকা সরকার, আশিকুর রহমান রাজীব, পৃথা সরকার, প্রত্যাশা দাস, অর্পা বর্মণ, কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, সপ্তর্ষি সরকার, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান।