আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৩, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ




গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে আদালতের নিষেধাজ্ঞা : ৪জনকে শোকজ

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। বুধবার (২৩ আগস্ট/২৩) গৌরীপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ বিজ্ঞ বিচারক রিয়াজ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এ মামলা দায়ের করেন বিদ্যালয়ের সংরক্ষিত অভিভাবক (মহিলা) প্রতিদ্বন্দ্বী (মনোনয়নপত্র যাছাইয়ে বাতিলকৃত প্রার্থী) প্রার্থী মোছা. আঙ্গুরা বেগম আনজুরা। তিনি জানান, মনোনয়নপত্র বাছাইপর্বে বাতিল করার পর আপীল করা হয়েছিল। সেখানেও আমি আমার অধিকার বঞ্চিত হওয়ায় বিজ্ঞ আদালতে ন্যায়্যসঙ্গত অধিকারের জন্য আরজি করেছি।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. হেলাল উদ্দিন। তিনি জানান, বিজ্ঞ আদালত শুনানী শেষে ৪জনকে ১৫দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। কারণ দর্শানোর আদেশ প্রাপ্তরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিলুয়ারা বেগম, গৌরীপুরের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
আদালতের আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, আদালতের আদেশ পেয়েছি। যেহেতু বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন, তাই বৃহস্পতিবার (২৪ আগস্ট/২৩) নির্বাচন অনুষ্ঠিত হবে না। আদেশ অনুযায়ী নির্বাচন বন্ধের জন্য নোটিশ দ্রুত সময়ের মধ্যে জারি করা হবে।
অপরদিকে বৃহস্পতিবার (২৪ আগস্ট/২৩) এ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নির্বাচনের অভিভাবক সদস্য হিসাবে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন মো. আব্দুল মুন্নাফ (১), মো. আব্দুস সাত্তার (২), জাহাঙ্গীর আলম (৩), ফারুক আহাম্মদ (৪), মো. লুৎফর রহমান খান খোকন (৫), মুহম্মদ সাইফুল ইসলাম (৬), মো. সাইফুল ইসলাম (৭)। এ নির্বাচনে ৫ আগস্ট থেকে ৭আগস্ট ছিলো মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান, ১০ আগস্ট বাছাই, ১৩ আগস্ট ছিলো মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৪ আগস্ট ছিলো নির্বাচনের নির্ধারিত তারিখ। এ নির্বাচনে অভিভাবক ভোট ছিলো ১৩শ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১