২১আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২১ আগস্ট/২০২৩) উপজেলা যুবলীগের উদ্যোগে হামলায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করা ও হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে ২১আগস্ট হামলার প্রতিবাদে মিছিল বের করায় ১৪জন কারা নির্যাতিত নেতাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করে উপজেলা যুবলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলী, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা সাদেকুর রহমান সেলিম, আব্দুল হাই, মোখলেছুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের অচিন্তপুরের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মাওহার সভাপতি আনিসুল ইসলাম আঞ্জু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহনাটীর সাধারণ সম্পাদক নুরুল কবীর শাহীন, বোকাইনগরের সভাপতি নুরুজ্জামান খান মদন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, রামগোপালপুরের আহ্বায়ক শাহ সৈয়দ আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, সাইদুল ইসলাম, আবদুল্লাহ, ডৌহাখলার সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, ভাংনামারীর জাহাঙ্গীর আলম, শাকিল মিয়া, সাইদুল ইসলাম, রাসেল মিয়া, সিধলার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।

২০০৪ সনের ৫ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করায় কারানির্যাতিত নেতবৃন্দ হলেন জহিরুল ইসলাম মাস্টার, মো. স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম রিপন, মো. আব্দুল কদ্দুছ, আব্দুল আজিজ চৌধুরী, হাবিবুর রহমান লিটন, মো. সুলতান মিয়া, এখলাছ উদ্দিন নয়ন, সাইদুর রহমান রতন, আব্দুস সাত্তার, এখলাছ উদ্দিন নয়ন, মো. শফিকুল ইসলাম শফিক, সুমন চন্দ্র দাস, উৎপল চন্দ্র সরকার।