২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট সিরাজ বোমা হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে শুক্রবার (১৮ আগস্ট/২০২৩) হাসনপুর বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজনে করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতীলীগের মো. শফিকুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক শ্রম সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু, মইলাকান্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, মাওহা ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ কালন, সাধারণ সম্পাদক মো. কবীর উদ্দিন, সহনাটীর সভাপতি রুহিদাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি মো. কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল হক সরকার, ভাংনামারী ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাতিদ হাসনাত দুলন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মো. নুর ইসলাম, আ’লীগ নেতা মজিবুর রহমান, নাজমা আক্তার, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা তাঁতলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, পৌর তাঁতী লীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক ইমরান হাসান প্লাবন প্রমুখ।