ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি নির্বাচনে জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য গোলাম সামদানী খান সুমন সভাপতি নির্বাচিত হয়েছে। দাতা সদস্য ক্যাটাগরিতে তিনি সদস্যপদ লাভ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য শরীফ মোহাম্মদ ভূঁইয়া, মো. আবদুল্লাহ, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য খন্দকার শরমিন নাহার, অভিভাবক সদস্য দিলকুল ইসলাম, মো. বাচ্চু মিয়া, মো. কামরুল হাসান, শাহ রাকিব আহম্মেদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শেফালী, দাতা সদস্য আলী আহাম্মদ খান পাঠান সেলভী। সদস্য সচিব কলেজের অধ্যক্ষ আব্দুস শাকুর।
গোলাম সামদানী খান সুমন গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য পোস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা শুভাকাঙ্খীগণ।