ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে বুধবার (১৬ আগস্ট/২০২৩) ১৬জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা ইবনে আইয়ুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী দেবাশীষ পত্রনবিশ, হারুন অর রশিদ, রেখা কর, মনোয়ারা বেগম, শফিকুল ইসলাম প্রমুখ। হুইল চেয়ার পেয়েছেন মো. এনামুল হক, তানজিনা, মো. আমিরুল হোসেন, মো. নুরুল ইসলাম, মো. আলিফ, মোছা. রিয়া মণি, জ্যোৎস্না রানী, মাজেদা খাতুন, মো. আবু হুজাইফা, মোছা. মনোয়ারা বেগম, ফজলুর রহমান, আব্দুর রাহিম, মরিয়ম আক্তার, মাহমুদা খাতুন, রিয়াজ উদ্দিন।