ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৫ আগস্ট/২০২৩) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোকর্যালি, শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। মূখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, ব্যবসায়ী মো. হারুন মিয়া, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।