ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে শনিবার (১২ আগস্ট/২০২৩) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুমড়ি বীরঙ্গনা সখিনার সমাধিস্থল এলাকায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং মাওহা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মো. লাল মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাসেল রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক শ্রম সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, মইলাকান্দা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, সহনাটীর সভাপতি রুহিদাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম,

রামগোপালপুর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি মো. কাজিম উদ্দিন, ভাংনামারী ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, মো. নুর ইসলাম, সাবেক কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, আ’লীগ নেতা মজিবুর রহমান, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, উপজেলা তাঁতলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, পৌর তাঁতী লীগের সভাপতি মাসুদ করিম সোহাগ, সাধারণ সম্পাদক ইমরান হাসান প্লাবন প্রমুখ।###