গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে রিলেটিভ স্কোয়ার্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১১ আগস্ট/২৩) ‘সুদৃঢ় বন্ধন, রুখবে অশান্তি-অশৃঙ্খল’ স্লোগানে মিলনমেলা, শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্পন্সর করে জালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট, হারুন টি স্টল, খাইরুল স্টোর। মিডিয়া পার্টনার ছিলো গৌরীপুর ভয়েজ ও দৈনিক বাহাদুর।