ময়মনসিংহের গৌরীপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের আজ মঙ্গলবার (৮আগস্ট/২৩) ৩১তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৯১সনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদ অধিবেশন শেষে মোটর সাইকেল যোগে নিজ নির্বাচনী এলাকা গৌরীপুরে আসার পথে ১৯৯২সনের এই দিনে ময়মনসিংহ-ঢাকা সড়কের তুলা উন্নয়ন বোর্ডের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।
তিনি পোস্ট মাস্টার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিবর্তিতে উপজেলা পরিষদ নির্বাচন করেন। সংস্কৃতিমনা নাট্যব্যক্তিত্ব নজরুল ইসলাম সরকার অল্পদিনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পনের কর্মসূচী নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকেও নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।