ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬জুলাই/২৩) ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনমূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. রাজেন্দ্র দেবনাথ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য সংগঠনের সভাপতি মো. ইউসুফ আলী প্রমুখ।