ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৈনিক জনতার সাবেক প্রতিনিধি ও রাবেয়া বুক হাউজের স্বত্ত¡াধিকারী সাংবাদিক আমিনুল ইসলাম দুলালের আজ সোমবার (২৪জুলাই/২০২৩) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর স্বজন সমাবেশের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আছর নামাজের পর সংগঠনের হাতেম আলী সড়কস্থ নিজস্ব কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছে।